img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : কানাডা ক্রিকেট

কানাডা ক্রিকেটে দুর্নীতির অভিযোগে আইসিসির তদন্ত

কানাডা ক্রিকেটে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) দেশটির ক্রিকেট বোর্ড ও একটি বিশ্বকাপ ম্যাচ ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট “ইএসপিএনক্রিকইনফো” এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে এসিইউর দুটি তদন্ত চলমান। এর একটি কানাডা ক্রিকেটের প্রশাসনিক পর্যায়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি কানাডার অনুসন্ধানী অনুষ্ঠান "দি ফিফথ স্টেট" এর তৈরি "করাপশন ক্রাইম এন্ড ক্রিকেট" শিরোনামের একটি তথ্যচিত্রে এসব অভিযোগ সামনে আসে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি –তে প্রচারিত ৪৩ মিনিটের এই তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ....

কানাডা ক্রিকেটে দুর্নীতির অভিযোগে আইসিসির তদন্ত